সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কালীগঞ্জে সড়ক পরিবহন আইনে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে সড়ক পরিবহন আইনে ২৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও এক জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় পিকআপ, সিএসজি, মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর বৈধ কাগজ পত্র না থাকায় জেল-জরিমানা প্রদান করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে বাইপাস সড়কের পৌরসভার দেওপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ২৩ মামলায় ৪ হাজার ৬শত টাকা এবং ৯২ ধারায় পৃথক দুই মামলায় এক হাজার জরিমানা প্রদান করা হয়। একই আইনের ৭৫ ও ৯২(২) ধারায় একটি মামলায় এক চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।