সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ঢাবি এজিএস মহিউদ্দীন খানকে হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধিঃ

দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনে এজিএস পদে জয়লাভ করেছেন জয়পুরহাটের কৃতি সন্তান ও হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মহিউদ্দীন খান। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাদ্রাসার পক্ষ থেকে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সহকারি জেলা প্রশাসক আব্দুর রউফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী’র আমীর ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি জয়পুরহাট তথা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার গৌরব। তার মতো তরুণ নেতৃত্বরা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে সৎ, ন্যায়নিষ্ঠ ও আদর্শভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেষে মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত এজিএস মহিউদ্দীন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।