সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যশের সঙ্গে দূর্গা পূজায় হাজির হয়ে বিতর্কে নুসরাত

অনলাইন ডেস্ক :

সম্প্রতি মা হয়েছেন নুসরাত জাহান। যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবেও স্বীকার করেছেন তিনি। এরপর থেকেই রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। এবার যশের সঙ্গে দূর্গা পূজায় হাজির হয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই সাংসদ। দূর্গা পূজায় যশের সঙ্গে ম-পে ঘুরে বেড়িয়েছেন নুসরাত। একসঙ্গে মিলে বাজিয়েছেন ঢাক-ঢোলও। এদিন শাড়ির সঙ্গে মানানসই গহনা পরেছিলেন তিনি। সাজের সাথে শোভা পাচ্ছিল লাল লাল রঙের টিপ। এসব ছাড়াও লাস্যময়ী নুসরাতের হাতে পরা শাঁখা-পলা নজর কেড়েছে সবার। এই পূজার সাজে ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন নুসরাত। অনেক অনেক ধরণের মন্তব্য করেছেন। একজন লিখেছেন,‘শাঁখা-পলা পরেছ, কিন্তু কার নামে দিদি সেটাই জানতে চাইছিলাম।’ আরেকজন লেখেন, ‘মুসলমান হয়ে এই অবস্থা।’ তবে অনেকে আবার প্রশংসাও করেছেন। একজন নুসরাতের রূপের প্রশংসা করে লেখেন, ‘খুব সুন্দর লাগছে তোমাকে।’ তবে নুসরাত যে মানুষের কথায় কান দেন না কার প্রমাণ দিয়েছেন অনেকবার। বরাবরের মত এবারো নিশ্চুপ টলিউড এই অভিনেত্রী।