সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

একসঙ্গে অভিনয়ে আয়ুষ্মান-বাণী

অনলাইন ডেস্ক :

‘রক অন’, ‘কাই পো চে’ ও ‘কেদারনাথ’খ্যাত নির্মাতা অভিষেক কাপুর এবার ‘চ-ীগড় কি আশিকি’ নামে নতুন একটি সিনেমা তৈরি করছেন। আর প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় জুটি বাঁধবেন বাণী কাপুর ও আয়ুষ্মান খুরানা। এই প্রথমবারের মত বাণী-আয়ুষ্মান একসাথে পর্দায় আসবেন। আর এ কারণ সিনেমা নিয়ে আশাবাদী বাণী কাপুর। তিনি বলেছেন, ‘এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা আয়ুষ্মান খুরানা। আমাদের দু’জনের প্রথম ছবির বিষয়বস্তু প্রেমকাহিনি হওয়ায় আমি আরও বেশি খুশি। ছবির গল্পটা একদম অন্যরকম। ছবিটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ সিনেমায় একজন অ্যাথলেটের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। আয়ুষ্মান বলেন, ‘ছবিতে আমাকে একটা নতুন অবতারে দর্শকদের সামনে হাজির করবে। ফলে কিছুটা স্নায়ুচাপের মধ্যেও আছি। দর্শকরা আমাকে এভাবে দেখে কী প্রতিক্রিয়া জানান, সেটাও জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ সিনেমার দৃশ্যধারণ হয়েছে চ-ীগড়ে। পাঞ্জাবের এই শহরের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ব্যতিক্রমী এক প্রেমের ছবি। সম্প্রতি সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে।সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘চ-ীগড় কি আশিকি’।