Skip to content

গঙ্গাচড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

‘‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঙ্গাচড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ যথাযোগ্য মর্যদায় উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা প্রশাসন চত্তরে দিবসের উদ্বোধন, র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। শিশুদের  সার্বিক বিকাশ, শিশু অধিকার নিশ্চিত ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আমরা একটি আলোকিত প্রজন্ম উপহার দিতে পারবো। দেশ ও জাতির উন্নয়নের জন্য শিশুদের সুরক্ষা, সার্বিক উন্নয়ন, সৃজনশীলতাসহ ও  মানবিক বিকাশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজেসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজামান চয়ন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা এপোলো দাস, প্রোগ্রাম অফিসার খ্রিষ্টিনা ক্রশ, ফারুক হোসাইন, ইশী বাড়ই, জনী নকরেকসহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবর্গ, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক, বিভিন্নি এনজিও’র প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শিশুদের শারিরিক ও মানুষিক স্বাস্থ্য, শিশু সুরক্ষা, শিক্ষা, শিশু অধিকার, বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধসহ শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে শিশুর পিতামাতা, শিক্ষকের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান, প্রশাসন এবং সরকারের সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।