সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে আলমবিদিতর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর কিসামত গণেশ পাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার আব্দুল জসিম মিয়া ও মোরশেদা বেগমকে এক মাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করে। শনিবার ওই অসহায় পরিবার বাড়িতে গিয়ে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন গঙ্গাচড়া যুব ফোরামের সভাপতি মো. নাজিরুল ইসলাম, যুব ফোরামের সাধারণ সম্পাদক মোছা. সুলতানা আক্তার, যুব ফোরামের ক্যাশিয়ার মো. আবুল কালাম আজাদ, ও শিশু ফোরামের সভাপতি মো. রবিউল ইসলাম, শিশু ফোরামের সাধারণ সম্পাদক মো. আবু সিয়াম। এ সময় গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। যুব ফোরাম ও শিশু ফোরামের এধরণের মানবিক উদ্যোগকে এলাকার সচেতন মানুষজন সাধুবাদ জানায় এবং বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও বিত্তবানসহ রাজনৈতিক নেতৃবৃন্দদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায় এগিয়ে আসার আহবান জানায়।