সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কালীগঞ্জে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গেফতার-৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে ৫ শত গ্রাম গাঁজা, ২০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে উপজেলার বক্তারপুর ইউনিয়নের কৌচান গ্রামের বিনিরাইল এলাকার বিনদ চন্দ্র পালের এর লিচু বাগান হতে পৌরসভার দুর্বাটি এলকার মৃত হাকিম উদ্দিনের পূত্র মোঃ শুকুর আলী (৫৫) কে ৫শত গ্রাম গাঁজা, পৌরসভার পশ্চিম বালীগাঁও এলাকার মৃত মহসিনের পূত্র মো. গোলাম মহিউদ্দিন (৪৫) ও বাহাদুরশাদী ইউনিয়নের ঈশ^রপুর গ্রামের মো. মজিবুর রহমানের পূত্র মো. মুন্না (২৭) কে ২০ পুরিয়া হেরোইন এবং নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকার আব্দুস সামাদের বাড়ীর সামনে হতে গাজীপুরের পুবাইল থানার বিন্দান এলাকার মোঃ আবু সাইদের পূত্র মোঃ পনির হোসেন (৪৫) কে ১০পিছ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের এর ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারীকে আটক করা হয়। আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।