সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জয়পুরহাটে এনসিপি’র জেলা সমন্বয়কের পদ থেকে ফিরোজ আলমগীরে পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (১৩ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর এক চিঠিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

চিঠিতে ফিরোজ আলমগীর উল্লেখ করেন,  সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত ও অবস্থান বিপ্লবের আদর্শের সাথে সাংঘর্ষিক বলে মনে করছি। এছাড়াও চিহ্নিত আওয়ামী নেতা-কর্মীদের দলে নেয়ার বিষয়ে আপনারা যে নীতি পোষন করছেন বা সাপোর্ট করছেন সেটি আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত। যা আমাকে হতাশ করেছে। আশা করেছিলাম একটি বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি একটি নতুন ধারার রাজনীতি নিয়ে আসবে কিন্তুবর্তমান সময়ে এনসিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহন করেছে। যা আমাকে মর্মাহত করেছে।

তিনি পদত্যাগ পত্রে আরও উল্লেখ করেন , “আমি আশা করব, এনসিপি বিগত আন্দোলনে শহীদ পরিবারগুলোর, আহতদের কথা বুঝতে চেষ্টা করবে। তারা কি চেয়েছিল, কেমন দেশ দেখতে চায় তা গুরুত্ব দিয়ে শুনার চেষ্টা করবে। শুধু মাত্র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনের আহতদের এবং জেলা পর্যায়ের জনমতের পরামর্শ কেন্দ্রীক কাজ করবে।

ফিরোজ আলমগীর তাঁর পদত্যাগ পত্রে  উল্লেখ করেন, বর্তমানে, আমি এনসিপির কর্মকান্ডের সাথে আর সংযুক্ত থাকতে পারছিনা এবং এনসিপির সকল কার্যক্রম থেকে পদত্যাগ করছি।