সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

গঙ্গাচড়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়েছে। দিবস পালন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,গঙ্গাচড়ার আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ হামিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবি সরকার প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।