সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সিলেট রেলওয়ে স্টেশনে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিলেট অফিস  :

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু করা হয়।

এর আগে সিলেটের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন সিলেটে কোন অবৈধ স্থাপনা থাকবে না। বিশেষ করে রেলওয়ে স্টেশনের আশেপাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো শিগগির উচ্ছেদ করা হবে। এই ঘোষণার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়।

জানা যায়, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।  জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন সড়ে যাওয়ার জন্য। এতে ২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও এসব অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য,মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিসি বলেন, “সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেয়ার কোনো সুযোগ নেই। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”