সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে ৫ দিনে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে আবারও ট্রেন দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও বাজার এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী। নিহতের নাম রোকেয়া বেগম (৬৫)। তিনি শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাধব পাশা গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ‘‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ‘‘গত এক সপ্তাহে শ্রীমঙ্গলে রেললাইনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’’ এর মধ্যে ১৩ অক্টোবর সোমবার লছনা এলাকায় এক অজ্ঞাত পুরুষ, ১৫ অক্টোবর বুধবার মহিষমারা ব্রিজ ও নোয়াবাড়ি তিতপুর এলাকার মাঝামাঝি স্থানে মাধবপুর উপজেলার এক নারী, এবং শুক্রবার সাতগাঁও বাজারে রোকেয়া বেগমের মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, সাতগাঁও এলাকায় রেললাইন সংলগ্ন এলাকায় বেড়া বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।