সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সোনাইমুড়ীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী হামিদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোতাহের হোসেন মানিক।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনীরের সভাপতিত্বে সহকারী অধ্যাপক ইউছুফ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মোল্লা।

বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক বেলাল হোছাইন ভূঁইয়া সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাথ, ইসলামী সংগীত, আজান, কবিতা আবৃত্তি, বক্তৃতা, সুন্দর হাতের লেখা ক্যাটাগরিতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।