সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কুড়িগ্রামে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

oplus_0

কুড়িগ্রাম প্রতিনিধি:

‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী, এনসিপির মুকুল মিয়া ও পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক মিয়াসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।