সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে রংপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

রংপুর ব্যুরো:

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে রংপুরের বিভিন্ন উপজেলাসহ মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি দেয়। এ সময় উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সভাপতি আব্দুল গণি, শিক্ষক ও জামায়াত নেতা রায়হান সিরাজীসহ অন্যরা।

এ সময় শিক্ষকরা জানান, স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগি শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গণঅভ্যূত্থান পরবর্তী মানুষের চাহিদা, আশা-আকাঙ্খা ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে সংস্কার প্রস্তাব ও নানা দাবী উপস্থাপন করেছে। এর মধ্যে বাড়ি ভাড়া বেতনের শতকরা ৪৫ ভাগ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা, শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রস্তাবিত ১ হাজার ৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এবং নন-এমপিও শিক্ষকদের চাকুরী ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ, বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।