সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নোয়াখালী বিভাগের দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী বিভাগের দাবীতে সোনাইমুড়ীতে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সোনাইমুড়ী বাইপাসে সমাবেশ ও মানববন্ধন শেষে পৌরসভা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।

এতে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাব ও আলোর পথে ভানুয়াই এর সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক মহিন উদ্দিন, ছাত্র নেতা সাদ্দাম হোসেন, জাবেদ হোসেন, নাইমুর রহমান মিরাজ, খোরশেদ আলম, রাহাত হোসেন, মোস্তাফিজুর রহমান, মোঃ মহসিন সহ ছাত্র নেতৃবৃন্দ।

নোয়াখালী বিভাগের দাবীর আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, আলোর পথে ভানুয়াই, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।