সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

রংপুরে শ্বশুরবাড়িতে বিষ প্রয়োগে বিধবা নারীকে হত্যা প্রধান আসামি গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরে শ্বশুরবাড়িতে বিধবা নারী কৃষ্ণা রানীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।গতকাল বুধবার দুপুরে ব্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসংবাদ মাধ্যমকে জানান বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, কৃষ্ণা রানীর স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রির বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা সুকৌশলে ভিকটিমের শরীরে বিষজাতীয় দ্রব্য ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে তাকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা  দায়ের করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ ছায়াতদন্ত শুরু করে ও আসামি গ্রেফতারে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায়, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১০টা ৫ মিনিটে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামে জনৈক ধীরেন্দ্রনাথের বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি কমল চন্দ্র অধিকারী (২৮)  গ্রেফতার করে র‌্যাব-১৩।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।