সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নাসিরনগরে জনবীমার  ব্যবসা পর্যালোচনা সভা ও মৃত্যুজনিত দাবীর চেক বিতরণ

নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া ) :

শনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীক জেলার উদ‍্যোগে আজ বুধবার  দিনব‍্যাপী পলিসি বিপনন উৎসব,ব্যবসা পর্যালোচনা সভা ও দাবী চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে । নাসিরনগর বিকেন্দ্রীক জেলার  সহকারী এরিয়া ইনচার্জ  মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সহকারী জোন প্রধান আকতার হোসেন ভুইয়ার সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন)পূর্বাঞ্চল জনাব হেলাল আহমেদ । বিশেষ অতিথি ছিলেন  কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া- ১৯ এরিয়া ইনর্চাজ মোহাম্মদ আবদুর রাজ্জাক । সভায় প্রধান অতিথি বলেছেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সব পেশার সেরা পেশা হচ্ছে বীমা। এসময় কর্মীদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

উন্নয়ন সভায় এআরআই বাবুল মিয়া, এজিএম ওমর ফারুক ঠাকুর,এজিএম আলমচান,এজিএম  খোকন সূত্রধর,এজিএম মাহমুদা বেগম,এজিএম জান্নাত আক্তার,বিএম  ফোকরানুল ইসলাম,জহিরুল ইসলাম,কাউছার মিয়া, তাওহিদ ভূইঁয়াসহ  ইউএম ও কালেক্টরগন উপস্থিত ছিলেন। সভায় মৃত্যুজনিত বীমা দাবির ৬৬ হাজার টাকার চেক  তার মেয়ে মাকসুদা আক্তারের নিকট হস্তান্তর করা হয়।