সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের-রাজারহাট রেল সড়কের পাশে কেন্দ্রা নামক স্থানে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামের এক কিশোরের  মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত মাসুদ তার বন্ধুসহ কুড়িগ্রাম রেল স্টেশন থেকে রাজারহাট ফেরার পথে উক্ত স্থানে আকস্মিকভাবে ট্রেনের ছাদ থেকে লাফ দিলে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি রেল পুলিশের জিআরপি পুলিশকে জানানো  হয়েছে।