সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা সভাপতি আজিজ চৌধুরী ,সাধারণ সম্পাদক মাহমুদ 

নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

“তথ্য নির্ভর সাংবাদিকতা,তারুণ্যের পথচলা’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির  আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬) ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ  বৃহস্পতিবার  রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী  কার্যালয়ে এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা দৈনিক সংগ্রামের প্রতিনিধি  অধ্যাপক একেএম আমিনুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দৈনিক মানব জমিন প্রতিনিধি  আজিজুর রহমান চৌধুরীকে  সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর  প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক  করা হয়েছে।

সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি  অধ্যাপক একেএম আমিনুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন -সহসভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এসএম বদিউল আশরাফ মুরাদ মৃর্ধা, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি নীহারেন্দু চক্রবর্তী,দপ্তর সম্পাদক  দৈনিক জনকন্ঠের প্রতিনিধি শামীম আল মামুন,কোষাধ‍্যক্ষ আজকের পত্রিকার প্রতিনিধি বরুণ কান্তি সরকার।

এই কমিটিতে কার্যনির্বাহী দুই সদস্য হলেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন ভূইঁয়া,দৈনিক যুগান্তর প্রতিনিধি মানিরুল হোসাইন । সাধারণ সদস্য হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি  মাওলানা মোজাম্মেল হক মাসুমী, ইংরেজি দৈনিক ক‍্যাম্পাসের প্রতিনিধি রিফাত হাসান ভূইঁয়া, ডেইলি পোস্টের প্রতিনিধি খন্দকার নুরুল ইসলাম ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি তারিকুল ইসলাম।

নতুন নেতৃত্বে আসা কমিটির নেতৃবৃন্দ জানান,পেশাগত মান মর্যাদা বৃদ্ধি ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পেশাদার সাংবাদিকদের মধ্যে সুসম্পর্কের বন্ধন দৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।