সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মুরাদনগরে নিখোঁজ আদিবা ৭দিন পর লাস উদ্ধার

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:

মুরাদনগরে নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত ও গলায় রশি পেঁচানো ছিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা মুরাদনগর উপজেলার সিমানাপাড় গ্রামের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম আদিবা জাহান মীম। সে ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

মৃত শিশু আদিবার বাবা হানিফ মিয়া বলেন, ‘আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা। কেউ আমার মেয়েকে মেরে ফেলে রেখে গেছে। আমি বিচার চাই।’

শিশু আদিবার মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তার বিলাপে কেঁপে উঠছে পুরো পাড়া। প্রতিবেশীরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন, কিন্তু কেউ কান্না থামাতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, ‘লাশের অবস্থা দেখে মনে হয়েছে, মীম পানিতে ডুবে মারা যায়নি, বিষয়টি রহস্যজনক।’

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’