সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ,ব্যবসায়ীদের ক্ষোভ

Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধ:

কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে অস্থায়ী ভাবে গড়ে উঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কতৃপক্ষ। এ ঘটনায় ব্যবসায়ীরা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করলে অভিযান বন্ধ করে কতৃপক্ষ। আজ  বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম পৌর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শামিমা আকতার,নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীসহ পৌর কর্মচারী,পুলিশ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০ বছর থেকে ব্যবসা করে আসলেও কোনপ্রকার নোটিশ ছাড়াই তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হয়েছে।

এ সময় তারা বলেন,এভাবে তাদের সবকিছু ভেঙ্গে তছনছ করায় তারা কোথায় যাবেন কি করবেন কিছুই দিশা পাচ্ছেন না।

সচেতন মহল মনে করে এভাবে উচ্ছেদ করায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এ জেলায়  বেকার বাড়বে।