সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসকের যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহন করেন।

গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তৌহিদুজ্জামান পাভেল ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রথমে নড়াইলে চাকুরী জীবন শুরু করে ইউএনও হিসেবে তিনি দিরাই ও রাজনগর উপজেলায় দায়িত্ব পালন করেন।

এডিসি হিসেবে তিনি বরিশালে ও পরে শিক্ষা মন্ত্রনালয়ে দক্ষতার সাথে কাজ করার পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ লাভ করেন।

মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের মৃত মো: শামসুজ্জামানের সুযোগ্য পুত্র তৌহিদুজ্জামান পাভেল ব্যাক্তিগত জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী মাশকুরা জান্নাত সোনালী ব্যাংকে কর্মরত।

উল্লেখ্য, মৌলভীবাজারে প্রায় ১৪ মাস দায়িত্ব পালন করা বিদায়ী জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।