সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শেরপুরে গারো পাহাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর  :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী  বনরাণী রিসোর্ট এলাকার জঙ্গল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১৯ নভেম্বর,  বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে  থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ।

পুলিশ ও স্থানীয়রা জানায় , ধারনা করা হচ্ছে, ওই নারীকে  ৪/৫ দিন আগে হত্যা করে রাতের আধারে এখানে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। নিহত নারীর  বয়স আনুমানিক ৩২ বছর।  মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল এবং মুখমণ্ডল বিকৃত যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পাশ থেকে  একটি মোবাইল,  দুটি মোবাইল সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন বলেন, মরদেহের মুখ  বিকৃত হওয়ায় লাশ  শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।