সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার চ্যালেঞ্জিং চরিত্রে নিরব

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমা। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ সিনেমার পরিচালক মুশফিকুর রহমান গুলজার। বৃহস্পতিবার বিকালে এফডিসিতে এই সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়ক নিরব। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নিরব নিজেই। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমার শুটিং। এতে কিশোর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন সৌম্য। নিরব জানালেন, ‘অনুদানের সিনেমা হিসেবে ২০১৯-২০২০ অর্থবছরে এটা আমার তৃতীয় কাজ। এখানে আমার চরিত্রটি হলো বঙ্গবন্ধুর বোনের জামাতা সৈয়দ নুরুল হকের। অনেক গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তাই সানন্দে কাজটিতে যুক্ত হয়েছি।’ ১৯৩০ সালের প্রেক্ষাপটে আবর্তিত হবে এই সিনেমার গল্প। তাই সিনেমার দৃশ্য এবং অভিনয়শিল্পীদের পোশাক-আশাকে থাকবে সেই ছাপ। এ বিষয়ে নিরব বলেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং একটা কাজ। ৯০ বছর পেছনে ফিরে যাওয়া, ওই সময়টা নিজের মধ্যে ধারণ করা চাট্টেখানি কথা নয়। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’