সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুটিংয়ে ফিরলেন অপূর্ব

অনলাইন ডেস্ক :

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার পর ক্যামেরা থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে প্রায় ২ মাস বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন তিনি। বৃহস্পতিবার নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের নাটকটিতে তার বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘জীবনটাকে এতই ব্যস্ত করে ফেলেছিলাম যে, মনে হচ্ছিল একটু ছুটি প্রয়োজন। তাই সাময়িক বিরতি নিয়েছিলাম। তবে এটাও আনন্দের, আবার আমি কাজে ফিরেছি। লাইট-ক্যামেরা-অ্যাকশন! এটাই তো আমার আসল ঠিকানা। বিরতির পর ফিরতে একটু ভয়-দ্বিধা কাজ করলেও নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে।’