সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘তোমার আমার গল্প’ নাটকে ফারহান ও ফারিণ

নিজস্ব প্রতিবেদক:

মুশফিক আর. ফারহান ও তাসনিয়া ফারিণ সদ্য বিয়ে করেছেন। দুই পরিবারের সম্মতিতে তাদের চার হাত এক হয়েছে। কিন্তু নবদম্পতির সংসারজুড়েই শুধু ফুল নয়, রয়েছে কাঁটাও! সম্পর্কের ওঠানামা শুরু হয় বিয়ের ক’দিন পরেই। ‘তোমার আমার গল্প’ নাটকের গল্পটা এমনই। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। রাজ বলেন, ‘এটি অন্যরকম প্রেমের একটি নাটক। এতে বিয়ের পর এক দম্পতির ভালোবাসার গল্প দেখবেন দর্শকরা। মুশফিক আর. ফারহান ও তাসনিয়া ফারিণ আমাদের মনের মতো অভিনয় করেছেন। তাদের কেমিস্ট্রি দর্শকদের চোখে অনেক দিন লেগে থাকতে পারে।’ ‘তোমার আমার গল্প’তে একটি নতুন গান রয়েছে। এটি গেয়েছেন তাসনিম আনিকা ও তানজির। এর কথা লিখেছেন শিমুল এসবি, সুর ও সংগীতায়োজনে নাভেদ পারভেজ। এ নাটকে আরও অভিনয় করেছেন সোহেল খান, রতœা, এবি রোকন, মিনু রহমান প্রমুখ। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনায় আরিফিন সরকার। আগামী ২৮ অক্টোবর রাত ৭টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘তোমার আমার গল্প’। নাটকটি প্রযোজনা করেছে সিনেমাওয়ালা।