সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইরাকস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার দোয়া মাহফিল

 

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ইরাকের বাগদাদে ইরাকস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি খোরশেদ আলম মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ইয়াছিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রবাসী হাফেজ মাওলানা কবির।

দোয়া মাহফিলে প্রবাসীদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সাব্বির খান, উজ্জল হোসেন বিশাল, মো. সোহেল রানা, ইরাক আলী, মনির, জোবায়ের, রুবেল, মাসুদ, জাকির, নূরুল্লাহ, মিন্টু, আব্দুল কুদ্দুস, হেলাল, মুকুল মিজান ও জয়দাস।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে তার জান্নাত নছিব করার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, আধিপত্যবাদী বিরোধী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশ, জাতি ও গণতন্ত্র বিকাশে অনন্য অবদান রেখে গেছেন। দেশবাসী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বদেশপ্রেম ও জাতির স্বার্থ রক্ষায় অবিস্মরণীয় অবদানকে চিরকাল স্মরণ রাখবেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম নছিব করুন।

এনএনবাংলা/