সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চলে গেলেন কৌশানী’র মা

অনলাইন ডেস্ক :

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। শুক্রবার মধ্যরাতে কলকাতার একটি হাসপাতালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শতচেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি। অবশেষে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কৌশানীর পাশেই রয়েছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত। বনির মা পিয়া সেনগুপ্ত এক সংবাদমাধ্যমের জানান, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানীর মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তার। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন কৌশানী। তৃণমূলে যোগ দিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনও করেছেন এ অভিনেত্রী। তবে ভোটে হেরে যান। এ মুহূর্তে মাকে হারিয়ে ভেঙে পড়েছেন কৌশানী।