সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার ইউটিউবে জয়া আহসান

অনলাইন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুক, ইনস্টাগ্রামে সব সময়ই তাকে দেখা যায়। এবার তাকে ইউটিউবেও পাওয়া যাবে। নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজ থেকে এ কথা জানান অভিনেত্রী নিজেই। ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করার অনুরোধ করার জানিয়েছেন জয়া। নিজেই এ কথা জানিয়েছেন ভক্ত ও অনুরাগীদের। জয়ার ইউটিউব লিংকে এখন পর্যন্ত কোনো ভিডিও নেই। জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার (ওয়ান কে) হয়।’ এখন পর্যন্ত জয়ার ‘জয়া আহসান’ নামের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ দশমিক ৭২ কে। ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া নিজের একটি ছবি পোস্ট করে ইউটিউবে আসার ঘোষণা দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই।’ এর আগেও জেমসের তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন জয়া। যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেটি তুলেছেন দেশের সংগীতাঙ্গনের সুপারস্টার জেমস। তবে জয়ার প্রত্যাশার চেয়ে বেশি সাবস্ক্রাইবার হয়ে গেলেও কোনো ভিডিও এখন পর্যন্ত আসেনি।