সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থীর আবেদন

ফাইল ছবি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন আরও ৯ প্রার্থী। এর মধ্যে রয়েছে বিএনপির চারজন ও জামায়াত জোটের পাঁচজন প্রার্থী। আদালত পরে তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই আসনের ব্যালট ও নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন:

  • নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম
  • মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার
  • চুয়াডাঙ্গা-১ আসনের মো. শরীফুজ্জামান
  • ঢাকা-১১ আসনের এমএ কাইয়ুম

জামায়াতের প্রার্থীদের মধ্যে রয়েছেন:

  • খুলনা-৫ আসনের মিয়া গোলাম পরওয়ার (দলীয় সেক্রেটারি জেনারেল)
  • কক্সবাজার-৪ আসনের নুর আহমেদ আনোয়ারী
  • পিরোজপুর-২ আসনের শামীম সাঈদী
  • বরগুনা-২ আসনের ডা. সুলতান আহমদ
  • ঢাকা-১০ আসনের জসিম উদ্দিন সরকার

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার প্রেক্ষিতে নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি এ ট্রাইব্যুনালের এখতিয়ার দিয়েছেন বিচারপতি মো. জাকির হোসেনকে।

এনএনবাংলা/