সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংসদের প্রথম অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত, তুললেন সেলফি

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অধিবেশন পর্যবেক্ষণ করে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৃহস্পতিবার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের গ্যালারি থেকে নিজের ফোনে একটি সেলফিও তোলেন তিনি। পরে সেই ছবি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

রাষ্ট্রদূতের ছবিসহ ফেসবুক পোস্টে জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত। উভয় দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।

সংসদের প্রথম অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বে ওয়াশিংটনের গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/