সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ হাসান জাহাঙ্গীরের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন ঘিরেই আলোচনায় এসেছিলেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। পরে জানা যায়, সেটি ছিল তাদের অভিনীত একটি কাজের প্রচারণা। সেই কাজ এবার আলোর মুখ দেখছে। ওয়েব সিরিজ হিসেবে শুটিং হলেও, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি।

এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ছবিটির পরিচালক হাসান জাহাঙ্গীর ও অভিনেত্রী মৌসুমীর স্বামী ওমর সানী।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ওয়েব সিরিজ হিসেবে এর শুটিং শুরু হয়েছিল। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর।

তবে ছবি মুক্তির ঘোষণা দিতেই ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন নির্মাতা।

হাসান জাহাঙ্গীরের দাবি, “সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেবো।”

তিনি আরও বলেন, “৩ কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকা মানহানির মামলা করবো। তিনি আমাকে হুমকিও দিচ্ছেন!”

এদিকে, ওমর সানী ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে মৌসুমীর একটি অডিও শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছিল একটি নাটক, যা বড় হয়ে যাওয়ায় টেলিফিল্ম হিসেবে চালানোর কথা ছিল। সেটি কীভাবে সিনেমা হলো, তা তিনি বুঝতে পারছেন না।

এ ঘটনায় হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ওমর সানী।

হাসান জাহাঙ্গীরের অভিযোগ, মৌসুমীকে চাপ দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য নেওয়া হয়েছে। তার ভাষ্য, “মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার ও সংশ্লিষ্ট সমিতি অনুমোদন দিয়েছে। সবাই হলে গিয়ে দেখলেই বুঝবে এটি সিনেমা না ওয়েব সিরিজ।”

গত মার্চ মাসে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। নির্মাতার দাবি, বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো সিনেমা। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’।

এনএনবাংলা/