সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

আইসিইউ থেকে লাইফ সাপোর্টে কারিনা, দোয়া চাইলেন ডানা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৯ মে) দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি জানান, চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় কারিনার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের কারণে তার লিভার ফেইলর হয়েছে বলেও জানান তিনি।

ডানা আরও বলেন, প্রথমে কারিনাকে আইসিইউতে রাখা হলেও শুক্রবার রাত থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়েছেন। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবার। সবার কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, কারিনা অত্যন্ত মেধাবী ও অসাধারণ একজন মানুষ। তাকে হার মানতে দেওয়া যাবে না। তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে কারিনার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

চিকিৎসার ব্যয়ভার বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন ডানা। আপাতত পরিবারের একমাত্র চাওয়া—সবার আন্তরিক প্রার্থনা।

কারিনা কায়সারের আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।

এনএনবাংলা/পিএইচ