সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মাদারীপুরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সতর্ক করলেন এমপি জাহান্দার

মাদারীপুর পৌর শহরের পুরান বাজার কাঁচাবাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ব্যবসায়িক স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

মঙ্গলবার দুপুরে পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পরিদর্শন করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পুরান বাজার কাঁচাবাজার এলাকায় রাস্তার জায়গা দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এতে ওই এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনা ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন এবং জলাবদ্ধতার সমস্যাও বাড়ছিল।

অভিযানকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, যারা রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেউ যদি নির্দেশনা না মানেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, পৌর সচিব আবু ইলিয়াস আহমেদ ফিরোজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অভিযানে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও অংশ নেন।