সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

২৬ নভেম্বর মুক্তি পাবে অন্তিম

অনলাইন ডেস্ক :

আসছে সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ। ছবিটির ট্রেইলার প্রকাশের পরে অনেক আগ্রহ দেখিয়েছেন দর্শকরাও। তাদের অপেক্ষা শেষ করে এ মাসের ২৬ তারিখে মুক্তি মিলবে ছবিটির। তবে এ ছবিটিতে মূল চরিত্র ছেড়ে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। ছবিটির শুটিং শেষ হওয়ার আগে বেশ কয়েক বার চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে। শুরুতে সালমানকে রাখা হয় ছবির অতিথি চরিত্রেই। ছবিতে ছিল না সালমানের কোনো গান বা নায়িকাও। এ বিষয়টি সালমানের পছন্দ না হওয়ায় চিত্রনাট্যে আবার পরিবর্তন এনে সালমানের নায়িকা, গান-নাচ রাখেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকার। পরে আবার ছবিটিতে সালমানের চরিত্র পছন্দ হওয়ায় তিনি বলেন, কাহিনি যেমন আছে তেমনই থাক। সালমানের চরিত্রের সঙ্গে নায়িকা, গান-নাচ মানাচ্ছে না বলে তার কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি। এর পরে আবার ফিরে যাওয়া হয় আগের চিত্রনাট্যেই। কিন্তু সালমানের ভক্তরা এ চরিত্রটি কীভাবে নেবে তা নিয়েও অনেক চিন্তায় ছিলেন ছবির পরিচালক মহেশ। আসন্ন এ ছবিটির প্রযোজক হচ্ছেন সালমান নিজেই। আর এ ছবির মূল চরিত্রে থাকবেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা। এতে সালমানকে শিখ পুলিশ কর্মকর্তা আর আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা মিলবে এই অ্যাকশন ধাঁচের ছবিটিতে।