সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

চিত্রনায়ক নাঈমের শরীরে অস্ত্রোপচার সম্পন্ন

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক নাঈমের শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে এই অস্ত্রোপচার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কেননা নাঈম ও শাবনাজ মিলে একটি ফেসবুক পেইজ নিয়ন্ত্রণ করেন। যেখানে বলা হয়েছে বাইপাস অস্ত্রোপচার। এ থেকে ধারণা করা হচ্ছে বাইপাস সার্জারি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক নাঈম ভাইয়ার, বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভাল আছে। আপনারা সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন। আমিন।’ ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শুরুতেই বাজিমাত করেন তাঁরা। ঢালিউডে নতুন রোমান্টিক জুটি হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’সহ আরো বেশ কিছু চলচ্চিত্র। সর্বশেষ ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন নাঈম-শাবনাজ।