সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘দুই বড় সুখবর’

ছবি: সংগৃহীত

নতুনভাবে যাত্রা শুরু করা রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনও ধরনের হেয়ারকাট না থাকার বিষয়টি স্পষ্টভাবে জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যমান অর্থ ফেরত দেওয়ার স্কিমের নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তারা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ নিজেদের প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ রক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। প্রথমত, আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট থাকবে না বলে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ঘোষণার পর যে অস্পষ্টতা ছিল, তা দূর করতে গ্রাহকদের সরাসরি আশ্বস্ত করার নির্দেশ দেয়া হয়।

দ্বিতীয় নির্দেশনায় জানানো হয়, গত ডিসেম্বরে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেয়া চলমান রয়েছে। তবে আগামী মঙ্গলবার, পহেলা সেপ্টেম্বর থেকে গ্রাহকরা আল-ওয়াদীয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী ও মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী স্কিমের বাইরেও উত্তোলন করতে পারবেন। ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এনএনবাংলা/এফএস