রাজধানীর মহাখালীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

বেলা ১১টা ১২ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস/ ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে একটি পুরনো চারতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২৮ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে বেলা ১১টা ১২ মিনিটে ভবনটির ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/
