সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা: পরীমণির আবেদন নাকচ, অভিযোগপত্র গ্রহণ

ফাইল ছবি

ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে ঢাকার একটি আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন পরীমণির অনাস্থা আবেদন নাকচ করে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন।

মামলার পলাতক আসামি শাহ শহিদুল আলমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে, আদালত আগামী ৩ মার্চ ২০২২ তারিখ এ মামলার বিচার শুরুর দিন ধার্য করেছেন।

এর আগে গত ১ ডিসেম্বর পরীমণি এ বিষয়ে অধিকতর তদন্ত চেয়ে একটি অনাস্থা আবেদন করেন।

গত ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও সাভার থানার পরিদর্শক মো. কামাল হোসেন।

উল্লেখ্য, চলতি বছরপরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন ৯ জুন উত্তরা বোট ক্লাবে ছয়জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।

এর ভিত্তিতে ১৪ জুন সাভার মডেল থানায় নাসির ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন পরীমণি।

পরে গোয়েন্দাদের একটি দল উত্তরা থেকে নাসিরসহ চারজনকে আটক করে।

পরে গ্রেপ্তারের সময় মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় নাসির ও অমির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক মামলা করে পুলিশ। এ মামলায় গত ২৩ জুন নাসির ও অমিকে পাঁচ দিনের রিমান্ডে দেন ঢাকার আদালত।

পরবর্তীতে গত ২৯ জুন ওই মামলায় নাসির ও অমিকে জামিন দেন আদালত।

—ইউএনবি