সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম

ফাইল ছবি

সমন্বিত ও অভিন্ন মূল্য নির্ধারণের ব্যবস্থা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোজ্যতেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, প্রতি লিটারে তেলের দাম ৮ টাকা থেকে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়নি।

বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৬০ টাকা। চলতি সপ্তাহে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করে। সেক্ষেত্রে খুচরা বাজারে দাম হবে প্রতি লিটার ১৬৮ টাকা। মিলের গেটের দাম হবে ১৫৮ টাকা এবং ডিস্ট্রিবিউটর মূল্য হবে ১৬২ টাকা প্রতি লিটার।

—-ইউএনবি