সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাটে ঘর থেকে ছেলে-মেয়েসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকাল ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন, হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম, ছেলে মিজান ও মেয়ে আনিছা। আহত অবস্থায় হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওযায় প্রতিবেশীরা তাদের ডাকতে যান। বসতঘরে তাদেরকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন । প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।