সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সাধারণ দর্শকের সামনে ‘প্রদর্শনযোগ্য নয়’ অর্ষার ‘সাহস’

অনলাইন ডেস্ক :

তরুণ নির্মাতা সাজ্জাদ খানের চলচ্চিত্র ‘সাহস’ সাধারণ দর্শকের সামনে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে এটি বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত সপ্তাহে বোর্ডে সিনেমাটির প্রদর্শন হয়েছে। এরপরই সব সদস্যরা এই সিদ্ধান্ত নেন। জানা যায়, দুয়েকদিনের মধ্যে ছবির প্রযোজক বরাবর চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্ষা, ইমরানসহ আরও অনেকে। বুধবার দুপুরে সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বিষয়টিনিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে ছবিটি অপ্রদর্শনযোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। এর পরিমাণ এত বেশি যে এটি সেন্সর করতে গেলে ছবিতে আর কিছু থাকবে না। আর কাহিনির ধারাবাহিকতাও নেই। তাই এটি প্রদর্শনযোগ্য নয়।’ তিনি জানান, কেন ছবিটি সেন্সর সার্টিফিকেট পেলো না, তা চিঠি আকারে পাঠানো হবে এর প্রযোজক শাপলা মিডিয়া বরাবর। চিঠিটা তৈরি আছে। আজ-কালের মধ্যেই এটি পেয়ে যাবেন তারা। ‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির কাজ চলতি বছরে বেশ গোপনে শুরু করেছিলেন। পরে তা চমক আকারে জানান এই নির্মাতা।