সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

হাতিরঝিলে প্রাইভেটকারে আগুন

নগরীর হাতিরঝিল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এফডিসি ক্রসিং সংলগ্ন হাতিরঝিল সড়কে প্রাইভেটকারের ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান সিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—–ইউএনবি