সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কক্সবাজারে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

কক্সবাজারে চেপতামুরা বনাঞ্চলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পেকুয়া উপজেলার গহীন পাহাড়ে একটি অবৈধ অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু উপজেলার টইটং ইউনিয়নের দক্ষিণ গুদিকাটা এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, টইটং ইউনিয়নের চেপতামুরা বনাঞ্চলে অভিযান পরিচালনা করে প্রথমে দেলুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কারখানার অবস্থান জানালে সেখানেও অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে একটি লংশোর্টার ওয়ান বেরেলগান, দুটি থ্রিকোয়াটার, দুটি ওয়ানশোর্টার ছোট পিস্তল, অস্ত্রের বাটসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের সময় দেলুর এক সহযোগী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

দেলু হত্যা, ডাকাতি ও জমি দখলের অন্তত সাতটি মামলার পলাতক আসামি ছিল।

—ইউএনবি