সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সিলেটে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

সিলেটে মাদক সেবন নিয়ে আপত্তি করায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (৭৫) বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় তার ছেলে জসিম উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আব্দুল আজিজ তার ছেলে জসিমকে মাদক সেবন না করতে বললে জসিম তার বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে।

স্থানীয়রা আজিজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আমরা ঘটনাস্থল থেকে জসিম উদ্দিনকে আটক করেছি। এখনও ঘটনার মূল কারণ জানা যায়নি। পুলিশ চেষ্টা করছে মূল রহস্য উদঘাটন করার।

–ইউএনবি