সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউইটি) এক শিক্ষার্থীর লাশ বুধবার রাতে উদ্ধার করা হয়েছে।

নিহত মেজবাউল জারিফ আইনের (এলএলবি) ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মেজবাউল জাফরের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জারিফ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগাতিপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।

রাত ৮টা ৪৫ মিনিটের দিকে জারিফের ঘরের ছাদ থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

জারিফ আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

—ইউএনবি