সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দিবাগত রাতে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। দম্পতি ইসমাইল (২০) ও তার স্ত্রী কাজল আক্তার (১৮) উপজেলার আটি বাজার সুমন হাউজিং এলাকার বাসিন্দা।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর অর-রশিদ বলেন, এই দম্পতি ভাড়া বাসায় থাকতেন।

তিনি আরও বলেন, দিবাগত রাত ১২টার দিকে ভেজা হাতে একটি সুইচ স্পর্শ করলে কাজল বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি বলেন, তার স্বামী ইসমাইল স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুজনই গুরুতর আহত হন।
দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

—-ইউএনবি