সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকনিক বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন রহমান বলেন, মধ্যরাত ৩টার দিকে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কক্সবাজারগামী পিকনিক বাসটি মহাসড়কের পাশের গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর গাড়ি থেকে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয় দুই যাত্রী।
তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বাসটি জব্দ করেছে বলে জানান এসআই।

—-ইউএনবি