সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শিমন-উমা নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে, শুক্রবার সকালে বরিশাল থেকে একটি ট্রাক কাঠ নিয়ে ঝিনাইদহের দিকে আসছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে পৌঁছালে ওই সড়কে বিকল হয়ে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার কাইয়ুম হোসেন (১৭) গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত কাইয়ুম ফকির বরিশালের গৌরনদি বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও এক জন নিহত হয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার সময় সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো। আমরা দ্রুত সড়কের যানচলাচল স্বাভাবিক করেছি।

—-ইউএনবি