সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সুস্থ হয়ে দেশে ফিরেছেন সোহেল রানা

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চোখের উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা। শুক্রবার (১১ নভেম্বর) সকালে সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লা। বিদেশের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা।’ সোহেল রানার দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। তিনি বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। এখন বাবা এখন সম্পূর্ণ ভালো আছেন। আবারও চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে সোহেল রানা চোখের সমস্যায় ভুগছেন। এর আগে রাজধানীর একটি হাসপাতালে বাম চোখে ছানির অস্ত্রোপচার হয়েছে। তবে অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।